1

Income Tax Slabs — FY 2025–26

আয়করের হার — করবর্ষ ২০২৫–২৬

Applicable for individual residents, Hindu undivided families (HUF), and sole proprietors under Finance Act 2024 (Third Schedule).

স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্মের জন্য প্রযোজ্য। অর্থ আইন ২০২৪ এর তফসিল-৩ অনুযায়ী।

Individuals, HUF & Firms — 2025–26

স্বাভাবিক ব্যক্তি, হিন্দু অবিভক্ত পরিবার ও ফার্ম — ২০২৫–২৬

Slab স্ল্যাব Income Range আয়ের পরিসীমা Tax Rate করের হার
First ৳3,50,000 প্রথম ৩,৫০,০০০ টাকা 0%
Next ৳1,00,000 (up to ৳4,50,000) পরবর্তী ১,০০,০০০ টাকা (সর্বোচ্চ ৪,৫০,০০০) 5%
Next ৳4,00,000 (up to ৳8,50,000) পরবর্তী ৪,০০,০০০ টাকা (সর্বোচ্চ ৮,৫০,০০০) 10%
Next ৳5,00,000 (up to ৳13,50,000) পরবর্তী ৫,০০,০০০ টাকা (সর্বোচ্চ ১৩,৫০,০০০) 15%
Next ৳5,00,000 (up to ৳18,50,000) পরবর্তী ৫,০০,০০০ টাকা (সর্বোচ্চ ১৮,৫০,০০০) 20%
Next ৳20,00,000 (up to ৳38,50,000) পরবর্তী ২০,০০,০০০ টাকা (সর্বোচ্চ ৩৮,৫০,০০০) 25%
Rest (above ৳38,50,000) অবশিষ্ট (৩৮,৫০,০০০ টাকার উপরে) 30%
ℹ️ Tobacco product manufacturers are NOT eligible for these slab rates regardless of income level. They are taxed at a flat rate. সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল তামাকজাত পণ্য প্রস্তুতকারক করদাতা এই স্ল্যাবের সুবিধা পাবেন না — তাদের ব্যবসা হতে আর্জিত আয়ে এটি প্রযোজ্য নয়।
📅 FY 2026–27 & 2027–28 update: The tax-free threshold increases to ৳3,75,000 (from ৳3,50,000). All higher slabs shift accordingly. Women & seniors: ৳4,25,000. Third gender & disabled: ৳5,00,000. Gazetted freedom fighters & "July combatants": ৳5,25,000. করবর্ষ ২০২৬–২৭ ও ২০২৭–২৮ পরিবর্তন: করমুক্ত সীমা বেড়ে ৩,৭৫,০০০ টাকা হবে (বর্তমান ৩,৫০,০০০ থেকে)। মহিলা ও ৬৫ বছরের বেশি বয়সীদের সীমা ৪,২৫,০০০ টাকা। তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী: ৫,০০,০০০ টাকা। গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা ও "জুলাই যোদ্ধা": ৫,২৫,০০০ টাকা।
2

Tax-Free Income Limits

করমুক্ত আয়ের সীমা

By Taxpayer Category — FY 2025–26

করদাতার শ্রেণী অনুযায়ী — করবর্ষ ২০২৫–২৬

👤
General (male)
সাধারণ পুরুষ
৳3,50,000
👩
Women / Age 65+
মহিলা / ৬৫ বছর+
৳4,00,000
Third gender / Disabled
তৃতীয় লিঙ্গ / প্রতিবন্ধী
৳4,75,000
🎖️
Gazetted Freedom Fighter
গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা
৳5,00,000
Parents/guardians of disabled dependents get an additional ৳50,000 per disabled child/ward. If both parents are taxpayers, only one can claim this. প্রতিবন্ধী সন্তান/পোষ্যের পিতামাতা বা আইনানুগ অভিভাবক প্রতিটির জন্য করমুক্ত সীমা ৫০,০০০ টাকা বেশি পাবেন। পিতা ও মাতা উভয়ই করদাতা হলে যেকোনো একজন পাবেন।
3

Minimum Tax

ন্যূনতম কর

If total income exceeds the tax-free threshold, a minimum tax applies regardless of investment rebates. The minimum tax varies by residence location:

মোট আয় করমুক্ত সীমার উপরে হলে বিনিয়োগজনিত কর রেয়াত বিবেচনার পরেও নিম্নোক্ত ন্যূনতম কর পরিশোধ করতে হবে:

Location এলাকা Min. Tax ন্যূনতম কর
Dhaka North, Dhaka South & Chattogram City Corporation ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা ৳5,000
Other City Corporation areas অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৳4,000
Outside City Corporation সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এলাকায় অবস্থিত করদাতা ৳3,000
ℹ️ New taxpayer benefit: First-time filers only pay ৳1,000 as minimum tax (instead of ৳5,000/৳4,000/৳3,000). নতুন করদাতার সুবিধা: প্রথমবার রিটার্ন দাখিলকারীদের ন্যূনতম কর মাত্র ১,০০০ টাকা (৫,০০০/৪,০০০/৩,০০০ টাকার পরিবর্তে)।
4

Wealth Surcharge

সারচার্জ (সম্পদ ভিত্তিক)

Surcharge is levied on the calculated tax (not income) based on net wealth shown in the return. Applies from FY 2025–26.

সারচার্জ আয়করের উপর আরোপিত হয় (আয়ের উপর নয়)। করদাতার পরিসম্পদ ও দায়ের বিবরণীতে প্রদর্শিত নিট পরিসম্পদের ভিত্তিতে নির্ধারিত। ২০২৫–২৬ করবর্ষ থেকে প্রযোজ্য।

Net Asset Condition নিট পরিসম্পদের শর্ত Surcharge সারচার্জের হার
Net assets up to ৳4 crore নিট পরিসম্পদের পরিমাণ চার কোটি টাকা পর্যন্ত শূন্য / 0%
৳4–10 crore, OR more than 1 motor vehicle in own name, OR residential property >8,000 sq. ft. ৪ কোটির অধিক কিন্তু ১০ কোটির অধিক নয়; বা নিজ নামে একের অধিক মোটর গাড়ি; বা মোট ৮,০০০ বর্গফুটের অধিক আয়তনের গৃহ-সম্পত্তি 10%
৳10–20 crore ১০ কোটির অধিক কিন্তু ২০ কোটির অধিক নয় 20%
৳20–50 crore ২০ কোটির অধিক কিন্তু ৫০ কোটির অধিক নয় 30%
Above ৳50 crore ৫০ কোটি টাকার অধিক 35%
⚠️ From FY 2026–27 onwards, there will be NO minimum surcharge requirement. ২০২৬-২৭ করবর্ষ হতে ন্যূনতম কর সারচার্জের ভিত্তি হবে না।
5

Environmental Surcharge on Motor Vehicles

মোটরযানের পরিবেশ সারচার্জ

If an individual owns more than one motor vehicle, an environmental surcharge is payable for each additional vehicle. Electric vehicles are exempt from FY 2026–27 onwards.

কোনো স্বাভাবিক ব্যক্তির একাধিক মোটর গাড়ি থাকলে একের অধিক প্রতিটি গাড়ির জন্য পরিবেশ সারচার্জ প্রযোজ্য। ২০২৬-২৭ করবর্ষ হতে ইলেক্ট্রিক গাড়ির ক্ষেত্রে পরিবেশ সারচার্জ আরোপ করা হবে না।

Engine Capacity ইঞ্জিন ক্ষমতা Surcharge (per vehicle) সারচার্জ (প্রতিটি গাড়িতে)
Up to 1500 cc ১৫০০ সিসি পর্যন্ত ৳25,000
1501 – 2000 cc ১৫০১ – ২০০০ সিসি ৳50,000
2001 – 2500 cc ২০০১ – ২৫০০ সিসি ৳75,000
2501 – 3000 cc ২৫০১ – ৩০০০ সিসি ৳1,50,000
3001 – 3500 cc ৩০০১ – ৩৫০০ সিসি ৳2,00,000
Above 3500 cc ৩৫০১ সিসির অধিক ৳3,50,000
ℹ️ Buses, minibuses, trucks, prime movers, tank lorries, pickup vans, human haulers, auto-rickshaws, and motorcycles are excluded from this surcharge. বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা ও মোটর সাইকেল এই সারচার্জের আওতা বহির্ভূত।
6

Investment Rebate

বিনিয়োগ রেয়াত

Tax rebate = 15% of eligible investment. Eligible investment is limited to the lowest of: (a) total eligible investment, (b) 25% of taxable income, or (c) ৳1 crore.

বিনিয়োগ রেয়াত = যোগ্য বিনিয়োগের ১৫%। যোগ্য বিনিয়োগ নির্ধারণে নিম্নোক্তের মধ্যে সবচেয়ে কম পরিমাণ গ্রহণ করা হয়: (ক) মোট যোগ্য বিনিয়োগ, (খ) করযোগ্য আয়ের ২৫%, অথবা (গ) ১ কোটি টাকা।

Eligible Investments for Tax Rebate

কর রেয়াতযোগ্য বিনিয়োগ

Investment Type বিনিয়োগের ধরন Max Eligible (৳) সর্বোচ্চ সীমা (৳)
Sanchay Patra (Savings Certificates) সঞ্চয়পত্র 5,00,000
DPS (Deposit Pension Scheme) ডিপিএস (আমানত পেনশন স্কিম) 1,20,000
Life Insurance Premium জীবন বীমার প্রিমিয়াম Full amount
Mutual Fund / Unit Fund মিউচুয়াল ফান্ড / ইউনিট ফান্ড Full amount
Treasury Bond / Govt. Securities ট্রেজারি বন্ড / সরকারি সিকিউরিটিজ Full amount
Stocks (DSE/CSE listed) শেয়ার (DSE/CSE তালিকাভুক্ত) Full amount
Provident Fund (employee contribution) ভবিষ্যৎ তহবিল (কর্মচারীর অংশ) Full amount
Provident Fund (employer contribution) ভবিষ্যৎ তহবিল (নিয়োগকর্তার অংশ) Full amount

How to Calculate Your Rebate

রেয়াত হিসাব করার পদ্ধতি

1
Calculate your total eligible investment
মোট যোগ্য বিনিয়োগ হিসাব করুন
Add up all qualifying investments from the list above.
উপরের তালিকা থেকে সকল যোগ্য বিনিয়োগ যোগ করুন।
2
Find the allowable investment base
অনুমোদনযোগ্য বিনিয়োগের ভিত্তি নির্ধারণ করুন
Take the lowest of: your total investment, 25% of taxable income, or ৳1 crore (৳1,00,00,000).
নিম্নোক্তের মধ্যে সবচেয়ে কম পরিমাণ নিন: মোট বিনিয়োগ, করযোগ্য আয়ের ২৫%, অথবা ১ কোটি টাকা।
3
Apply 15% rebate
১৫% রেয়াত প্রয়োগ করুন
Multiply the allowable base by 15% — that is your investment rebate.
অনুমোদনযোগ্য বিনিয়োগকে ১৫% দিয়ে গুণ করুন — এটিই আপনার বিনিয়োগ রেয়াত।
4
Deduct rebate + advance tax from gross tax
মোট কর থেকে রেয়াত + অগ্রিম কর বাদ দিন
Net payable tax = Gross tax − Investment rebate − AIT (Advance Income Tax) paid at source.
নিট প্রদেয় কর = মোট কর − বিনিয়োগ রেয়াত − উৎসে কর্তিত অগ্রিম আয়কর (AIT)।
7

Company / Corporate Tax Rates

কোম্পানির করের হার

Applicable for FY 2025–26 and FY 2026–27.

২০২৫–২৬ এবং ২০২৬–২৭ করবর্ষের জন্য প্রযোজ্য।

Company Type কোম্পানির বিবরণ Tax Rate করের হার Conditional Rate শর্তসাপেক্ষ হার
Publicly traded company with ≥10% IPO / Direct Listing পাবলিকলি ট্রেডেড কোম্পানি (IPO/Direct Listing ≥১০%) 22.5% 20%
Other publicly traded companies অন্যান্য সকল পাবলিকলি ট্রেডেড কোম্পানি 27.5% 25%
Non-publicly traded companies পাবলিকলি ট্রেডেড নয় এমন কোম্পানি 27.5%
Publicly traded bank, insurance & finance companies (except merchant banks) পাবলিকলি ট্রেডেড ব্যাংক, বীমা ও ফাইন্যান্স কোম্পানি (মার্চেন্ট ব্যাংক ব্যতীত) 37.5%
Non-publicly traded bank, insurance & finance companies পাবলিকলি ট্রেডেড নয় এরূপ ব্যাংক, বীমা ও ফাইন্যান্স কোম্পানি 40%
Tobacco product manufacturers সিগারেট/বিড়ি/জর্দা/গুলসহ সকল তামাকজাত পণ্য প্রস্তুতকারক 45%
Publicly traded mobile phone operator (≥10% shares, Pre-IPO Placement ≤5%) পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন অপারেটর (≥১০% শেয়ার, Pre-IPO Placement ≤৫%) 40%
Non-publicly traded mobile phone company পাবলিকলি ট্রেডেড নয় এমন মোবাইল ফোন কোম্পানি 45%
ℹ️ The conditional lower rate applies when all transactions (income and expenditure) are done via banking channels. শর্তসাপেক্ষ কম হার পেতে হলে বিবেচ্য আয়বর্ষে সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রতিটি ব্যয় ও বিনিয়োগ ব্যাংকিং মাধ্যমে সম্পন্ন করতে হবে।
8

Example Tax Calculation

উদাহরণ: কর হিসাব

A salaried male taxpayer residing in Dhaka with total annual income of ৳21,30,000 and eligible investments of ৳7,60,000.

ঢাকায় বসবাসকারী একজন পুরুষ বেতনভোগী করদাতা, মোট বার্ষিক আয় ২১,৩০,০০০ টাকা এবং যোগ্য বিনিয়োগ ৭,৬০,০০০ টাকা।

Step 1 — Calculate Taxable Income
ধাপ ১ — করযোগ্য আয় নির্ধারণ
Total gross income মোট আয় ৳21,30,000
Tax-free limit (general male) করমুক্ত সীমা (পুরুষ) ৳3,50,000
Taxable Income করযোগ্য আয় ৳17,80,000
Step 2 — Calculate Gross Tax
ধাপ ২ — মোট কর নির্ধারণ
First ৳1,00,000 @ 5% প্রথম ১,০০,০০০ × ৫% ৳5,000
Next ৳4,00,000 @ 10% পরবর্তী ৪,০০,০০০ × ১০% ৳40,000
Next ৳5,00,000 @ 15% পরবর্তী ৫,০০,০০০ × ১৫% ৳75,000
Remaining ৳7,80,000 @ 20% অবশিষ্ট ৭,৮০,০০০ × ২০% ৳1,56,000
Gross Tax মোট কর ৳2,76,000
Step 3 — Calculate Investment Rebate
ধাপ ৩ — বিনিয়োগ রেয়াত নির্ধারণ
Total eligible investment মোট যোগ্য বিনিয়োগ ৳7,60,000
25% of taxable income (৳17,80,000) করযোগ্য আয়ের ২৫% ৳4,45,000
Allowable base (lowest of above) অনুমোদনযোগ্য বিনিয়োগ (সবচেয়ে কম) ৳4,45,000
Rebate @ 15% রেয়াত @ ১৫% ৳66,750
Investment Rebate বিনিয়োগ রেয়াত ৳66,750
Step 4 — Net Tax Payable
Gross Tax মোট কর ৳2,76,000
Less: Investment Rebate বাদ: বিনিয়োগ রেয়াত − ৳66,750
Less: AIT (assumed) বাদ: অগ্রিম আয়কর (ধরে নেওয়া) − ৳18,000
⚖️ Must compare with minimum tax of ৳5,000. Pay whichever is higher. ন্যূনতম কর ৫,০০০ টাকার সাথে তুলনা করতে হবে। যেটি বেশি সেটি পরিশোধ করতে হবে।
Net Tax Payable নিট প্রদেয় কর ৳1,91,250
9

Key Changes in FY 2025–26

২০২৫–২৬ সালের প্রধান পরিবর্তনসমূহ

NEW
"July Combatant" taxpayer category added
নতুন শ্রেণী: "জুলাই যোদ্ধা"
Gazette-listed injured "July Combatants" of the 2024 mass uprising receive the same ৳5,25,000 tax-free threshold as freedom fighters in FY 2026–27.
গেজেটভুক্ত জুলাই গণঅভ্যুথান ২০২৪ এ আহত "জুলাই যোদ্ধা" করদাতাদের ২০২৬–২৭ করবর্ষ থেকে মুক্তিযোদ্ধার সমপর্যায়ে ৫,২৫,০০০ টাকা করমুক্ত সীমা।
MOD
Income from employment — Section 32 amended
চাকরির আয় — ধারা ৩২ সংশোধন
Rules around perquisites, allowances, and benefits updated. Section 33 (monetary value of perks) also amended.
পারকুইজিট, ভাতা ও সুবিধাদির আর্থিক মূল্য নির্ধারণে নতুন নিয়ম। ধারা ৩৩ও সংশোধিত।
MOD
Gross rental value calculation — Section 37 replaced
গৃহসম্পত্তির মোট ভাড়ামূল্য — ধারা ৩৭ প্রতিস্থাপন
New methodology for calculating gross rental value of properties (residential and non-residential separately).
গৃহসম্পত্তি এবং অন্যান্য সম্পত্তির মোট ভাড়ামূল্য পরিগণনার পদ্ধতি পরিবর্তিত হয়েছে।
DEL
Tax on import/export/investment parcels — Section 20 abolished
আমদানি/রপ্তানি পার্সেলের কর — ধারা ২০ বিলোপ
The provision for levying tax on import, export, or investment parcels has been removed entirely.
আমদানি, রপ্তানি বা বিনিয়োগের পার্সেলের উপর কর আরোপের বিধান সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে।
MOD
Minimum tax provisions — Section 163 replaced
ন্যূনতম কর বিধান — ধারা ১৬৩ প্রতিস্থাপন
Scope of minimum tax expanded. New sub-sections clarify adjustability and finality of minimum tax in various scenarios.
ন্যূনতম করের আওতা সম্প্রসারিত। সমন্বয়যোগ্যতা ও চূড়ান্ত করদায়ের বিষয়ে নতুন উপ-ধারা যুক্ত।
MOD
Late return filing — Section 174 replaced
রিটার্ন দাখিলের সময়সীমা পরবর্তী কর — ধারা ১৭৪ প্রতিস্থাপন
New rules for tax computation when returns are filed after the specified deadline.
নির্ধারিত তারিখের পরে রিটার্ন দাখিলে কর পরিগণনার নতুন পদ্ধতি নির্ধারিত।
MOD
Withholding tax — multiple sections amended
উৎসে কর কর্তন — একাধিক ধারা সংশোধন
Sections 91, 95, 97, 98, 102, 106, 109, 110, 114, 116, 119, 124, 135, 137, 138, 142 — rates and procedures for TDS across various payment categories updated.
ধারা ৯১, ৯৫, ৯৭, ৯৮, ১০২, ১০৬, ১০৯, ১১০, ১১৪, ১১৬, ১১৯, ১২৪, ১৩৫, ১৩৭, ১৩৮, ১৪২ — বিভিন্ন পেমেন্ট ক্যাটাগরিতে উৎসে কর হার ও পদ্ধতি আপডেট।
MOD
Disability & third gender employment rebate
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নিয়োগে কর রেয়াত
Employers hiring ≥10% disabled/third gender staff (or 25+ employees) get a 5% rebate on payable tax or 75% of their total salary, whichever is lower.
মোট জনবলের ন্যূনতম ১০% বা ২৫ জনের বেশি প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের কর্মচারী নিয়োগ দিলে প্রদেয় করের ৫% বা মোট বেতনের ৭৫%, যেটি কম — সেটি রেয়াত হিসাবে দেওয়া হবে।
⚠️ This guide is for general informational purposes based on the NBR Income Tax Circular 2025–26. For specific tax advice, please consult a qualified tax professional or chartered accountant. Laws may be updated — always refer to the latest official NBR publications. এই নির্দেশিকাটি জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পরিপত্র ২০২৫–২৬ এর ভিত্তিতে সাধারণ তথ্যের জন্য প্রস্তুত। নির্দিষ্ট করের পরামর্শের জন্য একজন যোগ্য কর পরামর্শদাতা বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সাথে যোগাযোগ করুন।